নিজস্ব সংবাদদাতা: স্টেশনে পা পিছলে ট্রেনের তলায় পরে যাওয়ার আগে মৃত্যুর মুখ থেকে প্রৌঢ়কে বাঁচলেন RPF-এর কর্মীরা। বুধবার, সাঁতরাগাছি স্টেশনে আপ ১৮০০৩ হাওড়া-আদ্রা শিরোমনি এক্সপ্রেসে উঠতে গিয়ে ভিড়ের চাপে এক যাত্রী প্ল্যাটফর্ম ও কোচের ফাঁকে ঢুকে যায়। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেও একটি পা ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশেষ সূত্রে জানা গিয়েছে, উনি মেচেদা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। রেল কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার করার পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অনিয়মিত ট্রেন চলাচল এবং রেল আধিকারিকদের উদাসীনতার ফলস্বরূপ আজকের এই দুর্ঘটনা। অনিয়মিত এবং অস্বাভাবিক দেরিতে ট্রেন চলাচলের জন্য খড়গপুর ডিভিশনে এক চরম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে যা যাত্রীদের মৌলিক অধিকার রক্ষার পরিপন্থী।