Skip to content

ঘোষণা হল বিধানসভা ভোটের নির্ঘণ্ট: পশ্চিমবঙ্গে মাত্র দু’দফায় ভোট!

অভিজিৎ সাহা :  আজ ১৫ই মার্চ, রবিবার বিকেল ঠিক ৪টায় ঘোষণা করা হলো ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন-এ সাংবাদিক বৈঠক করে কমিশন জানায়, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে এবার মাত্র দু’দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সব রাজ্যের ভোট গণনা হবে ৪ মে। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তৎপরতা।

এক নজরে পশ্চিমবঙ্গের ভোট সূচি :

  • ১ম দফা ভোট: ২৩ এপ্রিল
  • ২য় দফা ভোট: ২৯ এপ্রিল
  • ভোট গণনা: ৪ মে

প্রথম দফার নির্বাচনী কেন্দ্রসমূহ :-

উত্তর ২৪ পরগনা (৩৩টি আসন): বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, টিটাগড়, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বাসন্তী, কুলতলি।

দক্ষিণ ২৪ পরগনা (৩১টি আসন): গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রাইদিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম।

কলকাতা (১১টি আসন): কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।

হাওড়া (১৬টি আসন): বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, ডোমজুড়, জগৎবল্লভপুর, পাঁচলা, সাঁকরাইল, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর।

হুগলি (১৮টি আসন): উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

পূর্ব বর্ধমান (১৬টি আসন): খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

পশ্চিম বর্ধমান (৯টি আসন): পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বরাকর (সালেপুর)।

পূর্ব মেদিনীপুর (১৫টি আসন) : তমলুক,পাঁশকুড়া পূর্ব,পাঁশকুড়া পশ্চিম,ময়না,নন্দকুমার,মহিষাদল,হলদিয়া,নন্দীগ্রাম,চণ্ডীপুর,পটাশপুর
ভগবানপুর,এগরা,কাঁথি,খেজুরী,রামনগর

পশ্চিম মেদিনীপুর (১৫টি আসন):দাঁতন,কেশিয়ারী,খড়্গপুর,নারায়ণগড়,সবং,পিংলা,খড়্গপুর,ডেবরা,দাসপুর,ঘাটাল,গড়বেতা,শালবনি,কেশপুর,মেদিনীপুর

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে গতি বাড়াতে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest