Skip to content

রেডক্রস প্রাঙ্গণে মানবতার নজির, রক্তদান শিবিরে এগিয়ে এলেন ৩৩ জন স্বেচ্ছাসেবী!

1 min read

নিজস্ব সংবাদাতা :  ২২ ফেব্রুয়ারি জেলা রেডক্রস প্রাঙ্গণে আয়োজিত হল এক মহতী রক্তদান শিবির, যেখানে মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ল সর্বত্র। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী। উদ্বোধনী পর্বে রক্তদানের প্রয়োজনীয়তা ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জেলা রেডক্রসের সহ-সভাপতি ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী, রেডক্রসের সম্পাদক ডা. গোলক বিহারী মাজী এবং এমআরসিসি-র সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ডেপুটি সুপার ডাঃ শ্যামল পট্টনায়ক, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার ডা. সুব্রত নন্দী সহ চিত্তরঞ্জন মুখার্জী, কুনাল ব্যানার্জী, অনাদি জানা, অমিত কুমার সাহু, ড. নির্মলেন্দু দে, পঙ্কজ পাত্র, শীষেন্দু শাসমল, সুপ্রিয় বেরা, কাজল ব্যানার্জী, জয় রায় এবং ঘাটাল মহকুমা শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়,কোষাধ্যক্ষ রামমোহন চক্রবর্ত্তী, আজীবন সদস্য সচিদানন্দ ঘোষ ও শুভঙ্কর ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ ও আইনজীবী দেবাশীষ দাস।এই শিবিরে মোট ৩৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের মতে, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে শুধু রোগীর জীবন বাঁচানোই নয়, সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করা যায়।

Latest