Skip to content

শুক্রবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর কলেজ মাঠে জোর প্রস্তুতি!

নিজস্ব সংবাদদাতা :  বিধানসভা ভোটের প্রচারে ১০ এপ্রিল, শুক্রবার মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভাকে ঘিরে ইতিমধ্যেই মেদিনীপুর কলেজ মাঠে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে নিরাপত্তা, কর্মী-সমর্থকদের বসার ব্যবস্থা—সবকিছুতেই এখন ব্যস্ত দলীয় নেতৃত্ব ও প্রশাসন।সাম্প্রতিক সভাগুলিতে তিনি ভোটার তালিকা, উন্নয়ন এবং বিরোধীদের কৌশল নিয়ে সরব হয়েছেন।শুক্রবারের কর্মসূচিতে চন্দ্রকোনা ও গড়বেতায় দলের প্রার্থীদের সমর্থনে প্রচারের পাশাপাশি মেদিনীপুর শহরেও তাঁর বিশেষ সভা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহল ও পশ্চিম মেদিনীপুরে সংগঠনকে আরও চাঙ্গা করতেই এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল।মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার রাজনৈতিক পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। দলীয় কর্মীদের দাবি, মেদিনীপুর কলেজ মাঠের সভায় বিপুল জনসমাগম হবে এবং তা ভোটের আগে বড় বার্তা দেবে।

Latest