অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আইপিএলে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম!

IPL 2026-এর শুরু হওয়ার পর মাত্র দিন দশেকেই বিসিসিআই রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের চলাফেরার উপর নতুন নিয়ম চালু করেছে। বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালন সমিতি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে যে এবার থেকে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের মাঠে চলাফেরার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তারা আর ইচ্ছামতো মাঠে ঢুকতে পারবেন না। এমনকি বাউন্ডারির ধারে বেঞ্চের ক্রিকেটারদের ঘোরাফেরা করাও এবার নিষিদ্ধ। উল্লেখ্য, আইপিএলের একেকটি দলে সাধারণত 25 জন ক্রিকেটার থাকলেও, প্রতিটি ম্য

আইপিএলে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম! প্রতীকী ছবি। 

নিজস্ব সংবাদদাতা :IPL 2026-এর শুরু হওয়ার পর মাত্র দিন দশেকেই বিসিসিআই রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের চলাফেরার উপর নতুন নিয়ম চালু করেছে। বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালন সমিতি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে যে এবার থেকে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের মাঠে চলাফেরার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তারা আর ইচ্ছামতো মাঠে ঢুকতে পারবেন না। এমনকি বাউন্ডারির ধারে বেঞ্চের ক্রিকেটারদের ঘোরাফেরা করাও এবার নিষিদ্ধ। উল্লেখ্য, আইপিএলের একেকটি দলে সাধারণত 25 জন ক্রিকেটার থাকলেও, প্রতিটি ম্যাচে প্রাথমিক দলে রাখা যায় মাত্র 16 জনকে। যারা 16 জনের দলে নেই, তারা মাঠে জল, ব্যাট-গ্লাভস বা অন্য ক্রিকেট সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। বাউন্ডারি লাইনের ধারে ঘোরাফেরা করাও তাদের জন্য বন্ধ। টাইম আউটের সময়ও তারা ডাগআউটে বসেই থাকতে বাধ্য থাকবেন। বোর্ডের পক্ষ থেকে এই নতুন নিয়মের বিস্তারিত কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, মাঠে নিয়মিত ও সুসংগঠিত পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

শেষ বলে চার, পাকিস্তানকে 1 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত CRICKET

শেষ বলে চার, পাকিস্তানকে 1 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত খেলা

৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত

শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা