অরিন্দম চক্রবর্তী: ১৫ই ফেব্রুয়ারি রবিবার খড়্গপুর শহরে গ্রীন একাডেমির উদ্যোগে বি. এন.আর গ্রাউন্ডে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো । ৭ দিন ধরে চলবে এই ক্রিকেট প্রতিযোগিতা।

খড়গপুর মেগা ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার,খড়গপুর মহকুমা শাসক সুরভী সিংলা,পৌরসভার চেয়ারপারসন শ্রীমতি কল্যাণী ঘোষ, গ্রীন একাডেমি ক্লাবের সভাপতি ও প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার,তৈমুর আলী খান, জহর পাল,রবি শঙ্কর পান্ডে,গোপাল খাটুয়া, অসিত পাল,রোহান দাস, দীপক কুমার দাশগুপ্ত,পারমিতা ঘোষ, অপর্ণা ঘোষ, রিতা শর্মা, চন্দন সিং, বি প্রভাবতী, কবিতা দেবনাথ, শেখ আইয়ুব আলী, শৈলেন্দ্র সিং সহ একাধিক ওয়ার্ডে কাউন্সিলর ও বিশিষ্ট বিশিষ্টজনেরা।

গ্রীন একাডেমি ক্লাবের সভাপতি প্রদীপ সরকার বলেন এটা একটি খড়গপুর শহরে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ও বর্তমান প্রজন্মকে খেলার মাঠমুখী করার উদ্দেশ্যে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা।