নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুন সাসপেন্ড, কড়া বার্তা কমিশনের!
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) তথা জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।অভিযোগ, নির্বাচনের মতো স্পর্শকাতর দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে এলাকায় সক্রিয়ভাবে প্রচারে যুক্ত ছিলেন। কমিশনের স্পষ্ট নিয়ম অনুযায়ী, ভোটের কাজে নিযুক্ত কোনও স
অভিজিৎ সাহা : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) তথা জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।অভিযোগ, নির্বাচনের মতো স্পর্শকাতর দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে এলাকায় সক্রিয়ভাবে প্রচারে যুক্ত ছিলেন। কমিশনের স্পষ্ট নিয়ম অনুযায়ী, ভোটের কাজে নিযুক্ত কোনও সরকারি আধিকারিক কোনও রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে পারেন না। এই ধরনের পদক্ষেপ আদর্শ আচরণবিধির পরিপন্থী হওয়ায় অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে মনে করেই কমিশন দ্রুত ব্যবস্থা নিয়েছে।এদিকে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে মুখ্যসচিব, ডিজিপি, সিইও-সহ সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং মালদহের মোথাবাড়ির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।কমিশনের তরফে স্পষ্ট বার্তা, নির্বাচনের দায়িত্বে থাকা কোনও আধিকারিকের বিরুদ্ধে গাফিলতি, পক্ষপাতিত্ব বা নিয়মভঙ্গের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই একাধিক আধিকারিককে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন জ্যোৎস্না খাতুন।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ