১ জুলাই, ডাক্তার দিবসে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে আসছেন ইসরো চেয়ারপারসন ডঃ ভি নারায়ণ!

১ জুলাই, ডাক্তার দিবসে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে আসছেন ইসরো চেয়ারপারসন ডঃ ভি নারায়ণ!

অপূর্ব মজুমদার: আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র ছিলেন ডঃ ভি নারায়ণকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) নতুন চেয়ারপারসন। তাই আগামী ১ জুলাই ‘ডক্টরস ডে’-তে খড়্গপুর আইআইটির ক্যাম্পাসে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি উন্মোচন করবেন তিনি।দেশের এই প্রাচীনতম আইআইটি-র প্রাঙ্গণে অবস্থিত বি.সি. রায় টেকনোলজি হাসপাতাল। ড. বি.সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টারটিও প্রায় চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। ড. বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে, কেন্দ্রের প্রবেশপথে তাঁর পূর্ণদৈর্ঘ্য মূর্তি স্থাপন করা হয়েছে। তবে, গত চার বছর ধরে এটি উন্মোচিত হয়নি। পরিবর্তে, এটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অধ্যাপক সুমন আইআইটি খড়গপুরের দায়িত্ব নেওয়ার পরেই মূর্তিটি উন্মোচন করার সিদ্ধান্ত নেন। প্রাক্তন ছাত্র ড. ভি. নারায়ণন ১ জুলাই, ডাক্তার দিবসে ক্যাম্পাসে বিধান চন্দ্র রায়ের পূর্ণদৈর্ঘ্য মূর্তিটি উন্মোচন করবেন।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n