পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তরে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসুচি!

পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তরে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসুচি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সোমবার, ৩০ জুন, যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) অফিসে ২০১৬ একাদশ-দ্বাদশ এবং নবম-দশম শ্রেণীর যোগ্য শিক্ষকদের ন্যায়বিচারের দাবিতে একটি অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে।

দুপুর নাগাদ শিক্ষকরা DI অফিসে আন্দোলন শুরু করেন। এরপর, সংগঠনের সদস্যরা পশ্চিম মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে মিছিল করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি ডেপুটেশনও দেওয়া হয়।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n