Skip to content

৮৪তম বর্ষ ঊরুষ উৎসব উপলক্ষে মানবিক সমাজ সেবামূলক কর্মসূচি!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে অবস্থিত হজরত পীর পাহেলওয়ান বাবার মাজার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে পালিত হল ৮৪তম বর্ষ ঊরুষ উৎসব। মঙ্গলবার নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবিক সমাজ সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী ঊরুষ উদযাপন করা হয়।

পীর পাহেলওয়ান বাবার মাজার শরিফের খাদেম সেখ মাহাতাব হোসেনের উদ্যোগে এলাকার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রায় ২৫০ জন দুঃস্থ ও প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই মহৎ উদ্যোগে উপকৃত মানুষজনদের মুখে ফুটে ওঠে আনন্দ ও কৃতজ্ঞতার হাসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, মাওলানা আজহার আলী সাহেব, খাদেম সেখ মাহাতাব হোসেন, সেখ আলতাফ হোসেন, অসিম দাস বর্মন, সেখ আজগর হোসেন, সারফারাজ খান সহ মাজার কমিটির অন্যান্য সদস্যরা। অতিথিরা সকলেই এই ধরনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বক্তারা বলেন, হজরত পীর পাহেলওয়ান বাবার জীবনাদর্শ মানবপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত। সেই আদর্শকে সামনে রেখেই প্রতি বছর ঊরুষ উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস। উৎসব ঘিরে গোটা এলাকায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

Latest