আফগান-পাকিস্তান তুমুল সংঘর্ষ!
পাকিস্তানের হামলার পর এবার অ্যাকশন আফগানিস্তানের।‘অপারেশন সিঁদুর’-এর পর পাঁচ মাসও কাটেনি। তারমধ্যেই আর এক প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী শনিবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আফগান সেনাবাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি ফাঁড়ি ধ্বংস করেছে এবং সেগুলির দখল নিয়েছে। যার ফলে পাক-আফগান সীমান্তে ক্রমশ উত্তাপ বাড়ছে। আর এই ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি ও আফগান সীম
নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের হামলার পর এবার অ্যাকশন আফগানিস্তানের।‘অপারেশন সিঁদুর’-এর পর পাঁচ মাসও কাটেনি। তারমধ্যেই আর এক প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী শনিবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে।

সংঘর্ষের ঘটনায় উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আফগান সেনাবাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি ফাঁড়ি ধ্বংস করেছে এবং সেগুলির দখল নিয়েছে। যার ফলে পাক-আফগান সীমান্তে ক্রমশ উত্তাপ বাড়ছে। আর এই ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি ও আফগান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রে রয়েছে 'তেহরিক-ই-তালিবান পাকিস্তান'। রবিবার আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ডুরান্ড লাইন, অর্থাৎ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। জাবিউল্লাহ মুজাহিদ রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ইসলামাবাদকে সহিংস কট্টর সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে আশ্রয় দেওয়ার অভিযোগও করেছেন এবং দাবি করেছেন যে এই সন্ত্রাসীরা, যারা মূলত একাধিক দেশের জন্য হুমকি স্বরূপ, তাদের কাবুলের কাছে হস্তান্তর করা হোক। অন্যদিকে, রাতভর আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান।
সম্পর্কিত খবর
প্রযুক্তি
লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী
বিশ্ব
গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি