নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ধর্মঘটের নোটিশ প্রদান!

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ধর্মঘটের নোটিশ প্রদান!

নিজস্ব প্রতিবেদক, পশ্চিমমেদিনীপুর: শ্রমজীবী জনতার ও সাধারণ নাগরিক সমাজের নানা দাবিকে সামনে রেখে আগামী ৯ ই জুলাই সর্বভারতীয় শ্রমিক সংগঠন গুলির উদ্যোগে সারা দেশে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হবে। এই ধর্মঘটেকে সমর্থন করছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) সহ অন্যান্য বামপন্থী শিক্ষক ও কর্মচারী সংগঠন গুলো। এই ধর্মঘট কে সমর্থন জানিয়ে বুধবার বিকেলে মেদিনীপুরে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ধর্মঘটের নোটিশ দিলো এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা। এই প্রতিনিধি মূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ খান। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী সিনহা,অরূপ মাইতি, অভিষেক দে,অশোক চক্রবর্তী প্রমুখ শিক্ষক নেতৃত্ব।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n