বিশ্বকাপে মেসি-রোনালদো কিংবদন্তিদের পাশে নতুন প্রজন্মের উত্থান- আলোচনায় এমবাপে,হাল্যান্ডের, ইয়ামাল

বিশ্বকাপে মেসি-রোনালদো কিংবদন্তিদের পাশে নতুন প্রজন্মের উত্থান- আলোচনায় এমবাপে,হাল্যান্ডের, ইয়ামাল

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব ফুটবলের মঞ্চে এক অনন্য সময়ের সাক্ষী হচ্ছে ক্রীড়াপ্রেমীরা। একদিকে কিংবদন্তি Lionel Messi ও Cristiano Ronaldo-র অভিজ্ঞতা ও রেকর্ড গড়ার লড়াই, অন্যদিকে নতুন প্রজন্মের তারকা Kylian Mbappé ও Erling Haaland-এর দুরন্ত উত্থান বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এরই মাঝে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন স্পেনের তরুণ বিস্ময় Lamine Yamal।

২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার রেকর্ড গড়ে ১৮ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেন। এখনও পর্যন্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের টুর্নামেন্টে সর্বাধিক গোল করার তালিকায় বর্তমানে শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি, যিনি মোট৫টি গোলকরেছেন।

অন্যদিকে, পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও নিজের দেশীয় রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে তিনি পর্তুগালের বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতার আসনে উঠে এসেছেন এবং ইউসেবিওর ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন।

নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। মাত্র ২৭ বছর বয়সেই তিনি বিশ্বকাপে ১৬ গোল করে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে আসার পথে রয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও এখন তাঁর দখলে।

নরওয়ের গোলমেশিন এরলিং হাল্যান্ডও এবারের বিশ্বকাপে নিজের ছাপ রাখছেন। গোল্ডেন বুটের দৌড়ে তিনি অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ধারাবাহিক গোল করে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছেন। ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের এরলিং হলান্ড। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো মোট ২টি গোল করেছেন।

কিশোর বয়সেই ইয়ামাল ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর দুরন্ত গতি, নিখুঁত ড্রিবলিং এবং আক্রমণভাগে সৃজনশীলতা ইতোমধ্যেই তাঁকে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, আগামী বিশ্বকাপগুলোতে এমবাপে ও হাল্যান্ডের পাশাপাশি ইয়ামালও বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান তারকা হয়ে উঠতে পারেন। সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেছেন লামিন ইয়ামাল (Lamine Yamal)। এই গোলের মাধ্যমে তিনি সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় পেলের পর ইতিহাস গড়েছেন।