Skip to content

ভোটের দায়িত্বে ভিনরাজ্যে আরও ৬ আইএএস, তামিলনাড়ুতে পাঠাল নির্বাচন কমিশন!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা আরও বাড়াল Election Commission of India। পশ্চিমবঙ্গ থেকে আরও ছয়জন আইএএস অফিসারকে ভিনরাজ্যে পাঠানো হল ভোটের কাজে। বৃহস্পতিবারই তাঁদের Tamil Nadu-র বিভিন্ন জেলায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যাঁদের পাঠানো হয়েছে, তাঁরা হলেন—রানি এ আয়েশা, অরবিন্দ কুমার মিনা, সিয়াদ এন, সামা পারভিন, পি উলাগানাথন এবং প্রীতি গোয়েল।এই তালিকায় থাকা পি উলাগানাথন ও সামা পারভিন রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন। পি উলাগানাথন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব হিসেবে কাজ করেছেন, পাশাপাশি পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স টেস্টিং ও স্ট্যান্ডার্ড বিভাগের দায়িত্বও সামলেছেন। অন্যদিকে, সামা পারভিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব ছিলেন এবং জিটিএ-র প্রধান সচিবের দায়িত্বেও ছিলেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ছয় আধিকারিককে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভোট পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Latest