ভোটের আগে বড় রদবদল, বাংলার ১৫ পুলিশ আধিকারিক ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন!
বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় প্রশাসনিক রদবদল। বুধবার রাতেই জারি হওয়া নির্দেশিকায় একাধিক পুলিশ আধিকারিককে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫ জন অফিসারকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য রাজ্যে নির্বাচন পর্যবেক্ষণের কাজে।জানা গিয়েছে, Election Commission of India-এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে Tamil Nadu ও Kerala-তে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই নিয়োগ করা হয়েছে।ইতিমধ্যেই এ রাজ্য থেকে একাধিক আধিকারিককে ওই দুই রাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানো হয়
অভিজিৎ সাহা : বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় প্রশাসনিক রদবদল। বুধবার রাতেই জারি হওয়া নির্দেশিকায় একাধিক পুলিশ আধিকারিককে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫ জন অফিসারকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য রাজ্যে নির্বাচন পর্যবেক্ষণের কাজে।জানা গিয়েছে, Election Commission of India-এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে Tamil Nadu ও Kerala-তে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই নিয়োগ করা হয়েছে।ইতিমধ্যেই এ রাজ্য থেকে একাধিক আধিকারিককে ওই দুই রাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এবার নতুন তালিকায় রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সৈয়দ ওয়াকার রাজা, যাঁদের তামিলনাড়ুতে পুলিশ অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছে।এছাড়াও নির্বাচন কমিশনের তরফে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান সরকার এবং আমনদীপ সিং-সহ আরও কয়েকজন আধিকারিককে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে।সম্পূর্ণ তালিকায় রয়েছেন—রাশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি. সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ সিং, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া এবং সৈয়দ ওয়াকার রাজা।নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপকে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার দিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ