Skip to content

মেদিনীপুরে অপহরণের চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল ৫ যুবক!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে প্রকাশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাত প্রায় আটটা নাগাদ পঞ্চুরচক এলাকায় এক যুবককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে একদল যুবক। তবে স্থানীয়দের তৎপরতায় সেই অপহরণের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন যুবক হঠাৎ করেই এক যুবককে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে ওই যুবক জোরে চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা বিষয়টি টের পান এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি দেখে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এসময় চারজনকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী, যদিও একজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় Kotwali Police Station Medinipur-এর পুলিশ। পরে ধৃত যুবকদের নিজেদের হেফাজতে নেয় পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাকে অপহরণের চেষ্টা করা হয়েছিল তাঁর নাম Palash Giri। তাঁর বাড়ি মেদিনীপুরের বসন্তপুর এলাকায়। তবে ঠিক কী কারণে এই অপহরণের চেষ্টা করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Latest