অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দোল পূর্ণিমার দিনেই চিরবিদায়: প্রখ্যাত বডিবিল্ডার রমাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণে আবেগঘন সভা মেদিনীপুরে!

বাংলার ক্রীড়া জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বডিবিল্ডার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রমাপ্রসাদ মুখোপাধ্যায় আর নেই। দোল পূর্ণিমার পবিত্র দিনে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ পুরুলিয়ায় তাঁর মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে সমগ্র ক্রীড়ামহল।এই বরেণ্য ক্রীড়াবিদকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ১২ মার্চ মেদিনীপুরের বিদ্যাসাগর মেমোরিয়াল হলে অবস্থিত ঐতিহ্যবাহী Medinipur Desha

দোল পূর্ণিমার দিনেই চিরবিদায়: প্রখ্যাত বডিবিল্ডার রমাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণে আবেগঘন সভা মেদিনীপুরে!

নিজস্ব সংবাদদাতা: বাংলার ক্রীড়া জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বডিবিল্ডার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রমাপ্রসাদ মুখোপাধ্যায় আর নেই। দোল পূর্ণিমার পবিত্র দিনে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ পুরুলিয়ায় তাঁর মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে সমগ্র ক্রীড়ামহল।এই বরেণ্য ক্রীড়াবিদকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ১২ মার্চ মেদিনীপুরের বিদ্যাসাগর মেমোরিয়াল হলে অবস্থিত ঐতিহ্যবাহী Medinipur Deshapriya Byayamagar-এর উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, আসিস চক্রবর্তী, চন্দন বোস, প্রসেনজিৎ সাহা, গোপাল সাহা, ক্লাব সেক্রেটারি অরুণ সাউ, ক্লাবের বহু সদস্য সহ ক্রীড়া ও সমাজজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। । রমাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন মেদিনীপুরের গর্ব এবং বাংলার শরীরচর্চা আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল মেদিনীপুরের ঐতিহ্যবাহী দেশপ্রিয় ব্যায়ামাগার। এই ক্লাব থেকেই অনুশীলন করে ১৯৮৮ সালে ‘ওয়ার্ল্ড অ্যামেচার বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এ সাফল্য অর্জন করেছিলেন বিশিষ্ট বডিবিল্ডার Premchand Degra।

এক সময় এই ব্যায়ামাগারে নিয়মিত আসা-যাওয়া করতেন কিংবদন্তি বডিবিল্ডার Monohar Aich-ও। এখান থেকেই বহু ক্রীড়াবিদ বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যায়ামাগার আজও শরীরচর্চার ঐতিহ্য বহন করে চলেছে। প্রতিদিন প্রায় শতাধিক সদস্য এখানে নিয়মিত অনুশীলন করেন। দেশের বিভিন্ন প্রান্তের বহু খ্যাতনামা ব্যায়ামবিদ—যাদের মধ্যে রয়েছেন হরকান্তা বরফোহাইন, জিমি প্যাটেল, লক্ষ্মী নারায়ণ নায়ক, সাগর কুণ্ডু এবং অজয় চট্টোপাধ্যায়—এই ব্যায়ামাগারে এসে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। শুধু ক্রীড়া প্রশিক্ষণ নয়, সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান।

মেদিনীপুর শহরের বুকে দাঁড়িয়ে থাকা দেশপ্রিয় ব্যায়ামাগার আজ কেবল একটি জিমনেসিয়াম নয়—এটি বাংলার শরীরচর্চা আন্দোলনের এক জীবন্ত ইতিহাস। আর সেই ইতিহাসের অন্যতম নির্মাতা ছিলেন রমাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর অবদান বাংলার ক্রীড়াজগতে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

সম্পর্কিত খবর

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা