Skip to content

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প!

নিজস্ব সংবাদদাতা : ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্পের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাপানের পূর্ব উপকূলে আঘাত হানল তীব্র ভূমিকম্প। বৃহস্পতিবার ইওয়াতে প্রিফেকচারের উপকূল সংলগ্ন এলাকায় ৭.২ মাত্রার কম্পন অনুভূত হয়। জাপান সরকারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছে, সমুদ্রপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা বেশি হলেও এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।অন্যদিকে, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপর উদ্ধারকারী দল। সেখানে মৃত ও আহতের সরকারি পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি।

Latest