তমলুকের সাংসদ অভিজিতের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক!

তমলুকের সাংসদ অভিজিতের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক!

নিজস্ব সংবাদদাতা: অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালের আইসিইউয়ে। গত শনিবার অসুস্থ হয়ে পড়লে ওই দিন থেকেই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছেন, তমলুকের সাংসদ অভিজিতের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। তাই বুধবার থেকে তাঁকে আইসিইউয়ে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন হয়েছে। হাসপাতালে শারীরিক পরীক্ষা করার পর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রয়েছে বলে জানাযায়।