Skip to content

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, হিরণের টিকিটে চমক—রূপা বনাম লাভলি লড়াইয়ে উত্তাপ চরমে!

অভিজিৎ সাহা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণায় গতি বাড়াল Bharatiya Janata Party। দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। এর ফলে মোট ২৯৪টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ২৫৬টি আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে ৩৮টি আসন।এই তালিকায় একাধিক চমক নজর কেড়েছে। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে টিকিট পেয়েছেন অভিনেতা-রাজনীতিক Hiran Chatterjee। অন্যদিকে সোনারপুর দক্ষিণে জমে উঠেছে হাইভোল্টেজ লড়াই—বিজেপির Rupa Ganguly-এর বিরুদ্ধে তৃণমূলের Lovely Maitra।নোয়াপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ Arjun Singh, যেখানে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের তরুণ মুখ তৃণাঙ্কুর ভট্টাচার্য। ব্যারাকপুরে বিজেপির হয়ে লড়বেন আইনজীবী কৌস্তভ বাগচী, তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী Raj Chakraborty।কলকাতার একাধিক কেন্দ্রে চমকপ্রদ প্রার্থী দিয়েছে বিজেপি। টালিগঞ্জে পাপিয়া অধিকারীকে দাঁড় করানো হয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। যাদবপুরে শর্বরী মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে, যেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এন্টালি থেকে লড়ছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল, আর বিধাননগরে চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় মুখোমুখি হবেন সুজিত বসুর।বেহালা পশ্চিমে যুব নেতা ইন্দ্রনীল খাঁ, কাশীপুর-বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি এবং মানিকতলায় তাপস রায়কে প্রার্থী করা হয়েছে। বালিগঞ্জে শতরূপা মুখোমুখি হবেন শোভনদেব চট্টোপাধ্যায়ের।উত্তর ২৪ পরগনাতেও গুরুত্বপূর্ণ একাধিক নাম উঠে এসেছে। বনগাঁ উত্তর, দক্ষিণ ও গাইঘাটায় বিদায়ী বিধায়কদের উপরই ভরসা রেখেছে দল। জগদ্দলে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে প্রার্থী করা হয়েছে। চর্চিত সন্দেশখালিতে সনৎ সর্দার এবং হিঙ্গলগঞ্জে আন্দোলন থেকে উঠে আসা নেত্রী রেখা পাত্রকে টিকিট দেওয়া হয়েছে।পূর্ব মেদিনীপুরের এগরায় প্রার্থী হয়েছেন দিব্যেন্দু অধিকারী। এছাড়া পুরুলিয়া ও বাঁকুড়াতেও পুরনো মুখদের ওপর ভরসা রেখেছে বিজেপি।উল্লেখযোগ্যভাবে, প্রথম দফার তালিকায় একটি পরিবর্তন আনা হয়েছে—বিষ্ণুপুর কেন্দ্রে অগ্নিশ্বর নস্করের বদলে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে।দ্বিতীয় দফার তালিকায় মোট ২০ জন মহিলা প্রার্থী জায়গা পেয়েছেন, যা নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।প্রসঙ্গত, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে এবং ফল প্রকাশ হবে ৪ মে। দীর্ঘ ৩০ বছর পর রাজ্যে দুই দফায় নির্বাচন হতে চলেছে, যা ঘিরে ইতিমধ্যেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

Latest