Skip to content

এসআইআর শুনানি ও সুপ্রিম কোর্টের নির্দেশে বিজেপির প্রতিক্রিয়া রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শমীক ভট্টাচার্য!

1 min read

নিজস্ব সংবাদদাতা: এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাল বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন কি না, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাঁর দাবি, গোটা প্রক্রিয়ায় সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যে ফর্ম সেভেন জমা দিয়েছেন, তাদের অভিযোগও গ্রহণ করা উচিত।তিনি আরও বলেন, “নিরাপত্তা সুনিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ভয়মুক্ত পরিবেশে নিযুক্ত আধিকারিকরা কাজ করতে পারবেন—এই আশা রাখি।”রাজ্য সরকারি কিছু আধিকারিকের ভূমিকাতেও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “কিছু বেপরোয়া রাজ্য সরকারি আধিকারিকের আচরণ বাংলার মানুষের কাছে কাম্য নয়। ক্ষমতা চিরস্থায়ী নয়। বর্তমান পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশাপাশি আমলাদেরও দায় রয়েছে।” পাশাপাশি তিনি জানান, বিজেপি নির্বাচনের জন্য প্রস্তুত।আইএসআই সন্দেহে গ্রেফতার ইস্যু:সম্প্রতি মুর্শিদাবাদে আইএসআই-এর চর সন্দেহে এক ব্যক্তির গ্রেফতার প্রসঙ্গেও মন্তব্য করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কেউ বাংলার মাটিকে আঁতুরঘর হিসেবে ব্যবহার করতে পারে না। দেশের নিরাপত্তা নিয়ে কোনও রাজনৈতিক মতভেদ থাকা উচিত নয়।”সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আহ্বান জানান, কোনও প্ররোচনায় পা না দিতে। তাঁর দাবি, “যারা বিজেপির বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে, তাদের কথায় কান দেবেন না। ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় আসবে।”ঘটনাপ্রবাহে রাজনৈতিক উত্তাপ বাড়লেও নির্বাচন কমিশন ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest