অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুরে আইনি সচেতনতা শিবির, সাধারণ মানুষের পাশে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ!

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ আইনি সচেতনতা শিবির। শিবিরটি পরিচালনা করে District Legal Services Authority Jhargram (ডিএলএসএ ঝাড়গ্রাম)। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের আইনি অধিকার ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী, অফিস মাস্টার সুব্র

ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুরে  আইনি সচেতনতা শিবির, সাধারণ মানুষের পাশে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ আইনি সচেতনতা শিবির। শিবিরটি পরিচালনা করে District Legal Services Authority Jhargram (ডিএলএসএ ঝাড়গ্রাম)। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের আইনি অধিকার ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী, অফিস মাস্টার সুব্রত বারিক, বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক এবং পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের সদস্য-সদস্যা, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, আইসিডিএস সুপারভাইজার ও কর্মী, স্বাস্থ্যকর্মী, প্রাণী মিত্র, ভিআরপি এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।শিবিরে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি, লোক আদালতের ভূমিকা, নারী ও শিশু সুরক্ষা আইন, পারিবারিক বিরোধ মীমাংসা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজকদের বক্তব্য, গ্রামের মানুষ যাতে সহজে ও বিনা খরচে আইনি পরামর্শ ও সহায়তা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।এই ধরনের সচেতনতা শিবির গ্রামীণ স্তরে আইনি জ্ঞান বৃদ্ধি ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত স্থানীয়দের।

সম্পর্কিত খবর

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো ঝাড়গ্রাম

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতাবৃহস্পতিবার রাত প্রায় ২টো নাগাদ ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হল গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল বিধানসভা প্রার্থী অজিত মাহাতোকে। বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং পরবর্তীকালে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২