বৃহস্পতিবার থেকে পানাগড়ের অগ্রগামী ক্লাবের ফুটবল ময়দানে শুরু হলো পানাগড় প্রিমিয়ার লিগ
বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল পানাগড় প্রিমিয়ার লিগ, এদিন সকাল ১১ টায় পানাগড় রেলপার স্থিত অগ্রগামী ক্লাবের ফুটবল ময়দানে ফিতে কেটে সুভারম্ভ করা হয় পানাগড় প্রিমিয়ার লিগের সুভারম্ভ করেন কাঁকসা থানার আধিকারিক মিহির দে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ব্যাক্তিবর্গরা। মূলত যুব সমাজকে মাঠমুখী করে তোলার উদ্দেশ্য নিয়েই প্রিমিয়ার লিগের ধাঁচে এই টুর্নামেন্ট। বৃহস্পিবার থেকে শুরু হওয়া এক খেলা চলবে ৬ দিন। স্থানীয় খেলোয়াড়রা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার প্রতিভাবান খেলোয়াড়রাও অংশ নেন এই টুর্নামেন্টে। সকাল থেকেই এই খেলার আনন্দ উপভোগ করতে মাঠে ভিড় করেন ক্রীড়াপ্রেমীরা। বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আয়োজিত হচ্ছে এই পানাগড় প্রিমিয়ার লিগ। খেলা দেখার জন্য পানাগড় ও তার আশপাশের এলাকার মানুষের ভিড় চোখে পড়ার মতো । এই টুর্নামেন্ট এলাকার তরুণ প্রজন্মদের খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে আশা উদ্যোক্তাদের। পানাগড় থেকে অনন্ত অধিকারীর রিপোর্ট, সংবাদ দর্পণ।