Skip to content

বিএসএফ-কে ১৪২ একরের বেশি জমি হস্তান্তর রাজ্যের, মুর্শিদাবাদেই সর্বাধিক বরাদ্দ: জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

নিজস্ব সংবাদদাতা :  ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষা জোরদারে বিএসএফ-কে জমি হস্তান্তরের যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই অনেকটাই এগিয়েছে। বুধবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে।মুখ্যমন্ত্রীর দাবি, সীমান্তে নিরাপত্তা আরও মজবুত করতে এই জমিগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নতুন বিএসএফ আউটপোস্ট বা সীমান্ত চৌকি গড়ে তোলার কাজ শুরু হবে।সমাজমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— একাধিক সীমান্তবর্তী জেলায় জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি বরাদ্দ করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৩৮.৮০৫ একর জমি। দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি, যেখানে হস্তান্তর করা হয়েছে ৩৫.১৬৫ একর জমি।

এখনও পর্যন্ত জেলা ভিত্তিক হস্তান্তরিত জমির পরিমাণ হলো;• কোচবিহার :- ২২.৯৫ একর• জলপাইগুড়ি :- ৩৫.১৬৫ একর• দার্জিলিং :- ৮.৮১৫ একর• উত্তর দিনাজপুর :- ২.৮৪ একর• দক্ষিণ দিনাজপুর :- ২০.১৭০১ একর• মালদা :- ১০.৯০ একর• মুর্শিদাবাদ :- ৩৮.৮০৫ একর• নদীয়া :- ০.৫৫ একর• উত্তর ২৪ পরগনা :- ২.৬ একর

Latest