দীঘা মেদিনীপুরগামী বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে গেল দোকানে!

দীঘা মেদিনীপুরগামী  বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে গেল দোকানে!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের রামনগর বাসস্ট্যান্ড ঘটনাটি ঘটেছে। রামনগর দীঘা বাসস্ট্যান্ডে দীঘা মেদিনীপুর বাস হঠাৎ করেই দোকানের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামনগর বাসস্ট্যান্ডে। মেদিনীপুর থেকে বাসটি দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রামনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর দীঘার দিকে যাওয়ার সময় রামনগর স্ট্যান্ডের মিষ্টি দোকানের পাশেই হঠাৎ করেই টার্নিং নিয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে। স্থানীয় সূত্রে দাবি বাসের চালক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তার ফলেই এমন বিপত্তি। যদিও এই ঘটনায় কোন যাত্রী আহত হননি। ফুটপাতের পাশে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হলেও মানুষজনের কোন আঘাত লাগেনি। বাসের যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তীব্র গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বলে খবর। এই ঘটনাই রীতিমতো যানজট সৃষ্টি হয় রামনগর বাসস্ট্যান্ডে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n