নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ছ’বছর পর ফের অনুষ্ঠিত হলো University of Calcutta-র সমাবর্তন অনুষ্ঠান। সোমবার, ২৩ মার্চ কলেজ স্ট্রিটের শতবার্ষিকী সভাগৃহে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল R. N. Ravi। সমাবর্তন শুরুর আগে বিশ্ববিদ্যালয় চত্বরে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। নির্দিষ্ট পরিসরে পিএইচডি ডিগ্রিপ্রাপকেরা স্মৃতিবন্দি করতে ব্যস্ত ছিলেন ছবি তোলায়।

পরে উপাচার্য Ashutosh Ghosh তাঁদের সভাকক্ষে প্রবেশের নির্দেশ দেন।রাজ্যপালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন Indian Institute of Technology Kharagpur-এর অধিকর্তা Suman Chakraborty, যিনি এদিন বক্তব্যও রাখেন।শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সমাবর্তনে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি ও শংসাপত্র তুলে দেন রাজ্যপাল।

এদিন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী Vijay Pandurang Bhatkar-কে সাম্মানিক ডিএসসি, কবি ও শিক্ষাবিদ Ranjit Das-কে ডি-লিট এবং Father Chattamparampil-কে ডি-লিট সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও প্রায় ১১০০টি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে উৎকর্ষ পদক দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর এই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস ও আবেগের ছাপ।