অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

লাভপুরে ফিরেই তৃণমূলকে তোপ মনিরুল ইসলামের, সংখ্যালঘু ভোটে নজির গড়ার দাবি বিজেপি নেতার!

দীর্ঘ প্রায় এক দশক পর বীরভূমের লাভপুরের মাটিতে পা রাখতেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা মনিরুল ইসলাম। সোমবার তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।২০১৯ সালে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একদা তৃণমূলের প্রভাবশালী এই নেতা। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকেই সংখ্যালঘু মুখ হিসেবে বড় চমক হিসেবে তুলে ধরছে বিজেপি। লাভপুরে পৌঁছেই মনিরুলের দাবি, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে যাবে, যা রাজ্যের রাজ

লাভপুরে ফিরেই তৃণমূলকে তোপ মনিরুল ইসলামের, সংখ্যালঘু ভোটে নজির গড়ার দাবি বিজেপি নেতার!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রায় এক দশক পর বীরভূমের লাভপুরের মাটিতে পা রাখতেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা মনিরুল ইসলাম। সোমবার তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।২০১৯ সালে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একদা তৃণমূলের প্রভাবশালী এই নেতা। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকেই সংখ্যালঘু মুখ হিসেবে বড় চমক হিসেবে তুলে ধরছে বিজেপি। লাভপুরে পৌঁছেই মনিরুলের দাবি, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে যাবে, যা রাজ্যের রাজনীতিতে নতুন নজির গড়বে।রাজনৈতিক জীবনের শুরুতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন মনিরুল ইসলাম। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ২০১১ সালে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন। ২০১৬ সালেও একই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। তবে সময়ের সঙ্গে তৎকালীন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। শেষপর্যন্ত বিধায়ক থাকাকালীনই তৃণমূল ছেড়ে দেন মনিরুল।২০১৯ সালের ২৯ মে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। যদিও অনুব্রত মণ্ডলের সঙ্গে বিরোধ এবং একটি খুনের মামলায় আদালতের নির্দেশের কারণে দীর্ঘদিন লাভপুরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল তাঁর উপর। বর্তমানে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভোটের আগে আবারও এলাকায় সক্রিয় হলেন তিনি।সোমবার লাভপুরে তাঁর আগমন ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফুল-মালা, পতাকা ও স্লোগানে তাঁকে বরণ করে নেন বিজেপি কর্মীরা।এদিন বক্তব্য রাখতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, “এবার রেকর্ড সংখ্যক সংখ্যালঘু ভোট পাবে বিজেপি প্রার্থী, যা রাজ্যে নজির তৈরি করবে। লাভপুর থেকেই ৫০ হাজার ভোটে লিড হবে।” একইসঙ্গে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের ‘ব্যবহার’ করার অভিযোগ তুলে কড়া সমালোচনা করেন। ইমাম ও মোয়াজ্জেম ভাতা নিয়ে কটাক্ষ করে তিনি দাবি করেন, এতে সংখ্যালঘুদের সম্মানহানি হয়েছে। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তোলেন তিনি।মনিরুলের এই বিস্ফোরক মন্তব্যে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে বীরভূমের রাজনৈতিক মহল। ভোটের মুখে তাঁর এই প্রত্যাবর্তন ও আক্রমণাত্মক সুর কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন