অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম!

শুক্রবার বিকালে আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন মহিলা অফিসার-সহ সিবিআই আধিকারিকরা এদিন বিকালে গ্রামে হাজির হয় সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ এদিন। যা খবর, বাড়ির ভিতরে কেউই নেই।শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম। তিনটি দলে ভাগ হয়ে

শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম!

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বিকালে আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন মহিলা অফিসার-সহ সিবিআই আধিকারিকরা এদিন বিকালে গ্রামে হাজির হয় সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ এদিন। যা খবর, বাড়ির ভিতরে কেউই নেই।শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম। তিনটি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। দফায় দফায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করেছে সিবিআই।এছাড়াও ওই বাড়ি থেকে বেশকিছু নথি ও পরিচয় পত্র উদ্ধার হয়েছে। তার সঙ্গে ভুয়ো অস্ত্র লাইসেন্স ও নকল পুলিসের পরিচয় পত্রও পাওয়া গিয়েছে। এছাড়াও কয়েকটি গয়নার বাক্স পাওয়া গিয়েছে বলে খবর। কলকাতার নামী দোকান থেকে কালো টাকায় এইসব গয়না কেনা হয়েছিল বলে অনুমান সিবিআইয়ের। সূত্রের খবর, আবু শাহজাহানের বিশেষ ঘনিষ্ঠ। এই মুহূর্তে তিনি পলাতক। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ দক্ষিণ ২৪ পরগনা

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন