মেদিনীপুর 29° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কানপুরে বড়সড় রেল দুর্ঘটনা এড়াল (15003)চৌরী চৌরা এক্সপ্রেস, লাইনচ্যুত চার কামরা!

আতঙ্কিত সিপিএম এজেন্টের পরিবারকে!

খড়দহ বিধানসভা এলাকার মুড়াগাছার ঘটনা। সিপিএমের এজেন্ট রিন্টু কুরিকে বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এজেন্টের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, “আমার সংসারটা শেষ করে দিচ্ছে। আমার স্বামীকে গুলি করে মারবে বলছে। ওকে বেরতে দিচ্ছে না।” জেলা পরিষদের সদস্যা সোমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।সুজন চক্রবর্তী তাঁকে গিয়ে আশ্বস্ত করেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজন বলেন, “ওকে বেরতে দিচ্ছে না। ওর বাড়িতে অসুস্থ বাবা। এগুলো ভাল লাগেনা।” বলতে গিয়ে গলা ধরে আসে সুজনের। তিনি

আতঙ্কিত সিপিএম এজেন্টের পরিবারকে!

নিজস্ব সংবাদদাতা : খড়দহ বিধানসভা এলাকার মুড়াগাছার ঘটনা। সিপিএমের এজেন্ট রিন্টু কুরিকে বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এজেন্টের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, “আমার সংসারটা শেষ করে দিচ্ছে। আমার স্বামীকে গুলি করে মারবে বলছে। ওকে বেরতে দিচ্ছে না।” জেলা পরিষদের সদস্যা সোমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।সুজন চক্রবর্তী তাঁকে গিয়ে আশ্বস্ত করেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজন বলেন, “ওকে বেরতে দিচ্ছে না। ওর বাড়িতে অসুস্থ বাবা। এগুলো ভাল লাগেনা।” বলতে গিয়ে গলা ধরে আসে সুজনের। তিনি আরও বলেন, এত বাড়াবাড়ি করা ভাল নয়। এমন করলে কেউ শান্তি পাবে না। পরে এজেন্টের স্ত্রীকে হাত ধরে বাড়িতে পৌঁছে দেন তিনি। এজেন্টের বাবার হাত ধরে আশ্বস্ত করেন ও নিজে এজেন্টকে নিয়ে যান বুথে।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ দক্ষিণ ২৪ পরগনা

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন