Skip to content

চন্দ্রকোনারোডে তৃণমূলের কর্মী সম্মেলন, নির্বাচনের আগে সংগঠন মজবুত করার বার্তা!

অভিজিৎ সাহা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও চাঙ্গা করতে চন্দ্রকোনারোডে কর্মী সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের বিদ্যাসাগর মঞ্চে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।

May be an image of ‎dais and ‎text that says '‎আসন্ट্ আসন্২০২৬ বিধ্ানসড়া বিধ্রানসভানিবাচের নির্বাচলের প্রায়্মলে বাঙালির অাল্থিতা বাংলার গরিমা অক্ষুল্ন রাখার মানসে বক 幸豆 ককঃয়রসেরাদমে ক্ংগরসের উলদ্াটে- সম্রিলিত রমলতিব সংগ্রামের শপথ নিরে গড়বেতা- শালবন্নীবিধানসভা শালবনী বিধ্ানসতা কর্মী সম্মলন ಮీుుశరశంగీ ইশেে জাमड ধরমচা বচলে ২০৪ েय মমভা চাবনদপাধায়ের আমাবাদ ধजা 尼 মাহাত লকংগগ্রেস বকোপারে عل গুনং ব্লক 影心 চিতুমে អស বিদ্যাসা‎'‎‎

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এবং শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, সুশান্ত সিংহ, সাগর মণ্ডল সহ একাধিক দলীয় নেতা ও কর্মীরা। সভা থেকে দলীয় নেতৃত্ব কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন এবং বুথস্তরে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন। নেতারা বলেন, মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বাড়াতে হবে এবং সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে সকল কর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।

Latest