খড়গপুরে শতবর্ষের ঐতিহ্য—সোলাপুরি মাতার পূজায় ভরসা রোগমুক্তি ও বিশ্বাসের!
খড়গপুর শহরের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হল সোলাপুরি মাতা বা আম্মাভারীর পূজা। শহরের তেলেগু সম্প্রদায়ের কাছে এই দেবী অত্যন্ত পূজিত ও শ্রদ্ধেয়। মূলত দেবী দুর্গার এক রূপ হিসেবে মানা হয় আম্মাভারীকে, যিনি শিশুদের হাম-বসন্ত, চিকেনপক্সের মতো রোগ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস। খড়গপুরের খরিদা বিধানপল্লী এলাকায় এই পূজার ইতিহাস ১০০ বছরেরও বেশি পুরনো। শুধু এই এলাকাই নয়, শহরের বিভিন্ন প্রান্তে এই উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। ভক্তদের মতে, গ্রীষ্মকালে যখন তাপমাত্রা চরমে ওঠে এবং জলবসন্ত বা
খড়গপুর শহরের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হল সোলাপুরি মাতা বা আম্মাভারীর পূজা। শহরের তেলেগু সম্প্রদায়ের কাছে এই দেবী অত্যন্ত পূজিত ও শ্রদ্ধেয়। মূলত দেবী দুর্গার এক রূপ হিসেবে মানা হয় আম্মাভারীকে, যিনি শিশুদের হাম-বসন্ত, চিকেনপক্সের মতো রোগ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস। খড়গপুরের খরিদা বিধানপল্লী এলাকায় এই পূজার ইতিহাস ১০০ বছরেরও বেশি পুরনো। শুধু এই এলাকাই নয়, শহরের বিভিন্ন প্রান্তে এই উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। ভক্তদের মতে, গ্রীষ্মকালে যখন তাপমাত্রা চরমে ওঠে এবং জলবসন্ত বা চিকেনপক্সের প্রকোপ বাড়ে, তখনই দেবীর আরাধনার মাধ্যমে সেই রোগব্যাধি থেকে মুক্তির প্রার্থনা জানানো হয়।

এই পূজাকে ঘিরে রয়েছে এক গভীর বিশ্বাস—দেবীর প্রতিমা শাস্ত্রীয় নিয়ম মেনে স্থাপন করার পর থেকেই নাকি আবহাওয়ার তাপমাত্রা কিছুটা কমতে শুরু করে। ফলে পরিবেশে এক ধরনের শীতলতা ফিরে আসে, যা রোগের প্রকোপ কমাতে সাহায্য করে বলে মনে করেন ভক্তরা।এই উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হল হলুদের ব্যবহার। দেবীর প্রতিমা সম্পূর্ণভাবে হলুদ বাটা দিয়ে তৈরি করা হয় এবং দেবীর শৃঙ্গারেও হলুদই প্রধান উপাদান। পূজার সমস্ত আচার-অনুষ্ঠানেও হলুদের উপস্থিতি অপরিহার্য। প্রধান পুরোহিত থেকে শুরু করে তাঁর সহকারী ‘বটুক’রা—সকলেই পূজার সময় নিজেদের শরীরে হলুদ মেখে নেন।
ভক্তদের মধ্যেও এই প্রথা প্রচলিত। অনেকে দেবীর প্রতিমা সাজানোর হলুদ নিজেদের শরীরে মাখেন। তাঁদের বিশ্বাস, এতে শরীর রোগপ্রতিরোধ ক্ষমতা পায় এবং জলবসন্তের মতো রোগ থেকে সুরক্ষা মেলে।উৎসব কমিটির সদস্যদের মতে, প্রতিমা স্থাপনের পর প্রতিদিন দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয়।
সেই সঙ্গে বিশ্বাস করা হয়, দেবীর কৃপায় সূর্যের প্রখরতা কিছুটা প্রশমিত হয়, যার ফলে তাপমাত্রা কমে এবং রোগের ঝুঁকিও হ্রাস পায়।সব মিলিয়ে, সোলাপুরি মাতার এই পূজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি খড়গপুরের তেলেগু সম্প্রদায়ের বিশ্বাস, সংস্কৃতি এবং সামাজিক ঐক্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
মৃত্যুর আগে দেখা হলো না, মৃত্যুর পর মিলল পাঁচ ঘণ্টার প্যারোল—এ কেমন রাষ্ট্রের মানবিকতা?
একজন মা মৃত্যুর আগে শেষবারের মতো তাঁর বন্দি ছেলেকে দেখতে চেয়েছিলেন। চেয়েছিলেন, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের মুখটি দেখে যেতে। আবেদন ছিল না কোনও বিশেষ সুবিধার, ছিল না ক্ষমতার দাবি—ছিল শুধু একজন মায়ের শেষ ইচ্ছা। কিন্তু রাষ্ট্র বলল—সম্ভব নয়।মা চলে গেলেন।তারপর রাষ্ট্র বলল—এবার পাঁচ ঘণ্টার প্যারোল দেওয়া যেতে পারে। এর চেয়ে নির্মম পরিহাস আর কী হতে পারে?সন্ধ্যা রাণী ধর কোনও ক্ষমতাবান ব্যক্তি ছিলেন না। তিনি শুধু একজন মা। তাঁর ছেলে চিন্ময় কৃষ্ণ দাস বন্দি। মৃত্যুশয্যায় থাকা মা শেষবার ছেলেকে দে
সম্পাদক সমীপেষু
সাঁওতালি ভাষা, অলচিকি লিপি—দুই কি এক?
সাঁওতালি অলচিকি লবঙ্গ জিলিপি—শৈশবের এক মজার স্মৃতি দিয়েই হয়তো শুরু করা যায়। আমাদের সময়ে ছোটদের হাতে থাকত ‘বঙ্গলিপি’ খাতা। পাতলা মলাটে আঁকা থাকত শীর্ণ বঙ্গজননীর মানচিত্র। মানচিত্রের মাথার দিকে, দার্জিলিং জেলার বাঁ পাশে লেখা থাকত ‘বঙ্গ’, আর কোচবিহারের দিকে, যেখানে অসমের সঙ্গে সীমানা মিলেছে, লেখা থাকত ‘লিপি’। ছোটরা সেই মলাটের ‘বঙ্গ’-কে লবঙ্গ আর ‘লিপি’-কে জিলিপি বানিয়ে বেশ মজা পেত।আমাদের বাড়িতে সুন্দর হস্তাক্ষরের গুরুত্ব ছিল বানান শেখার মতোই। বড় বড়, স্পষ্ট ও সুচারু অক্ষরে দিদিমাকে চিঠি লিখতাম আমর