Skip to content

গুলির আতঙ্কে থমকাল ওয়াশিংটন—হোয়াইট হাউস ডিনার থেকে দ্রুত সরানো হল ট্রাম্পকে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে আচমকা গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে তৎক্ষণাৎ অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নিয়ে যায় নিরাপত্তা রক্ষীরা।ঘটনাটি ঘটে Washington Hilton Hotel-এর বলরুমে, যেখানে বার্ষিক White House Correspondents’ Dinner উপলক্ষে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট সাংবাদিকরা।

হঠাৎ গুলির শব্দ শোনামাত্রই উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই টেবিলের নিচে আশ্রয় নিতে বাধ্য হন।মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় জানা গিয়েছে—কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। জানা গিয়েছে, আগামী সোমবার আদালতে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।

এই ঘটনায় একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে সিক্রেট সার্ভিসের তৎপরতায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা বন্দুকধারীকে কাবু করে ফেলে এবং মূল অনুষ্ঠানের বলরুমে প্রবেশের আগেই তাকে আটক করা হয়।ঘটনার সময় প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তা, কংগ্রেস সদস্য এবং দেশের বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। এই নিরাপত্তা ভাঙনের ঘটনায় ফের প্রশ্ন উঠছে—এত কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল?

Latest