অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

উটাহের একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান কনজারভেটিভ মার্কিন নেতা চার্লি কার্ক!

বুধবার উটাহের একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান কনজারভেটিভ মার্কিন নেতা চার্লি কার্ক। তিনি যখন ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে হাজারো দর্শকের সামনে বক্তব্য রাখছিলেন, তখনই হামলাটি ঘটে। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিড়ের মধ্যে আতঙ্ক, চিৎকার ও দৌড়াদৌড়ি ছড়িয়ে পড়ে। মাত্র ৩১ বছর বয়সী এই নেতা 'টার্নিং পয়েন্ট ইউএসএ'-এর প্রতিষ্ঠাতা। ঘটনার সময় তিনি বন্দুক নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিলেন। ঠিক সেই মুহূর্তে এক তীব্র শব্দ শোনা যায়। কার্কের গলায় রক্তক্ষরণ শুরু হয়।

উটাহের একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান কনজারভেটিভ মার্কিন নেতা চার্লি কার্ক!

নিজস্ব সংবাদদাতা: বুধবার উটাহের একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান কনজারভেটিভ মার্কিন নেতা চার্লি কার্ক। তিনি যখন ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে হাজারো দর্শকের সামনে বক্তব্য রাখছিলেন, তখনই হামলাটি ঘটে। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিড়ের মধ্যে আতঙ্ক, চিৎকার ও দৌড়াদৌড়ি ছড়িয়ে পড়ে। মাত্র ৩১ বছর বয়সী এই নেতা 'টার্নিং পয়েন্ট ইউএসএ'-এর প্রতিষ্ঠাতা। ঘটনার সময় তিনি বন্দুক নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিলেন। ঠিক সেই মুহূর্তে এক তীব্র শব্দ শোনা যায়। কার্কের গলায় রক্তক্ষরণ শুরু হয়।

কয়েক সেকেন্ড তিনি মাইক্রোফোন আঁকড়ে ধরার চেষ্টা করেন, তারপর মাটিতে লুটিয়ে পড়েন।৩১ বছর বয়সি এই কনজারভেটিভ পডকাস্টার ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতিতে বিশ্বাসী ছিলেন। ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারের দিন থেকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে গলা ফাটিয়ে এসেছিলেন চার্লি। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বন্দুকবাজদের হামলার পরপর ঘটনা নিয়ে কার্ককে একজন প্রশ্ন করছেন।

প্রশ্নকর্তা কার্কের উদ্দেশে বলেন, 'আপনি কি জানেন যে গত ১০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে কতজন গণ শ্যুটার ছিল?' আর সেই সময়ই গুলি চলে। কার্ক চেয়ার থেকে পড়ে যান এবং সাথে সাথে তাঁর গলা দিয়ে গল গল করে রক্তের স্রোত বইতে শুরু করেছে। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চার্লি কার্কের হত্যাকাণ্ডের পিছনে সন্দেহভাজন এখনও ধরা পড়েনি। সেই বন্দুকবাজকে শনাক্ত করার জন্য এফবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর! বিশ্ব

ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!

বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ! বিশ্ব

মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে