নিজস্ব সংবাদদাতা : নাগরিক পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। সেই লক্ষ্যেই শনিবার, ৩০ মে ২০২৬ কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ‘স্বচ্ছ অ্যাপ’-এর।এই অ্যাপের মাধ্যমে শহরবাসী সরাসরি রাস্তা, নিকাশি, আবর্জনা ব্যবস্থাপনা-সহ বিভিন্ন নাগরিক সমস্যার অভিযোগ প্রশাসনের কাছে জানাতে পারবেন। অভিযোগ জমা পড়ার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার নিষ্পত্তির ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।প্রশাসনিক সূত্রে খবর, কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর অ্যাপটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পল।সরকারের দাবি, নাগরিক পরিষেবা ব্যবস্থায় জবাবদিহিতা বৃদ্ধি, অভিযোগ নিষ্পত্তির গতি বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সহজ ও কার্যকর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
নাগরিক পরিষেবায় ডিজিটাল যুগের নতুন পদক্ষেপ, কলকাতায় ‘স্বচ্ছ অ্যাপ’-এর উদ্বোধন!