দুর্বল হয়েছে ঘূর্ণিঝড়, তবুও কাটেনি বিপদ! বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড়, তবুও কাটেনি বিপদ! বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!
বিশাখাপত্তনমে ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়লেও তার প্রভাব পুরোপুরি কাটেনি। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক রয়েছে প্রশাসন।

বিশাখাপত্তনমে ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষয়ক্ষতি

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সাধারণ মানুষকেও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে টানা ছয় ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলার জেরে ৭১৪টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিশাখাপত্তনমে ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষয়ক্ষতি

কাকিনাড়া থেকে বিশাখাপত্তনম এবং পুদুচেরির ইয়ানাম থেকে ওডিশার গজপতি ও গঞ্জাম—বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাব পড়েছে। ওডিশায় একটি সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বলে খবর।এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টি শুরু হয়েছে। পর্যটনকেন্দ্র দিঘায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষ ও পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়লেও বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং উপকূলবর্তী এলাকায় সম্ভাব্য বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনিক নির্দেশিকা মেনে চলা এবং সমুদ্রের কাছাকাছি এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n