শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০০ মানুষ!

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০০ মানুষ!

নিজস্ব সংবাদদাতা : শ্রীলঙ্কায় মিনিটে মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘দিটওয়া’র জেরে মৃত্যু হয়েছে ১৫৩ জনের। নিখোঁজ ১৭৬ জন। দেশে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কার সরকার।

শনিবার শ্রীলঙ্কার প্রশাসনিক কর্তারা আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, দুর্গম আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের জেরে ১৫ হাজারের বেশি বাড়ি ভেঙে গিয়েছে। ৭৮ হাজার মানুষ ঘরছাড়া। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তাঁদের।

পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমেছে সেনা-পুলিশ।শ্রীলঙ্কাজুড়ে বৃষ্টি অব্যাহত আছে, কোনো কোনো এলাকা ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটার বৃষ্টিও রেকর্ড করেছে।

Sri Lankan flooding, landslides kill 12

মৌসম ভবন জানিয়েছে, শ্রীলঙ্কার উপকূল হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে ‘দিটওয়া’ ঘূর্ণিঝড়। রবিবার ভোরেই তা আছড়ে পড়তে পারে তামিলনাড়ু-পুদুচেরী দক্ষিণ অন্ধ্র প্রদেশের কাছে।