Skip to content

দিল্লির পালামে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত বেড়ে ৯—নাবালিকাদের মৃত্যুতেও শোকস্তব্ধ প্রশাসন!

নিজস্ব সংবাদদাতা : দিল্লির পালাম মেট্রো স্টেশন-এর কাছে একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯-এ। দমকল ও জেলা প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছে তিন নাবালিকাও, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও ভবনের ভিতরে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজ চালাচ্ছে দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ দল। ঘটনাস্থলে চলছে জোরদার তল্লাশি ও উদ্ধার অভিযান।এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, “পালামের একটি বহুতল আবাসনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে মর্মাহত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও কিছু মানুষ ভবনের ভিতরে আটকে থাকতে পারেন। প্রশাসনের সব বিভাগ একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনার পূর্ণ তদন্তের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনা আবারও শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Latest