লোকসভা হারের ক্ষত মুছতে ময়দানে দেবাংশু, চুঁচুড়ায় নতুন লড়াইয়ের বার্তা—টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসছেন অসিত মজুমদার!
একুশের বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে তাঁর নাম ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছিল। যদিও সেই সময় সুযোগ মেলেনি, কিন্তু লোকসভা নির্বাচনে শেষমেশ প্রার্থী করা হয় তাঁকে। তবে সেই লড়াইয়ে জয় অধরাই থেকে যায়। তবুও আস্থা হারায়নি দল। ফের দায়িত্ব দিয়ে বিধানসভার ময়দানে নামাল তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে।চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছন দেবাংশু। তাঁকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে
নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে তাঁর নাম ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছিল। যদিও সেই সময় সুযোগ মেলেনি, কিন্তু লোকসভা নির্বাচনে শেষমেশ প্রার্থী করা হয় তাঁকে। তবে সেই লড়াইয়ে জয় অধরাই থেকে যায়। তবুও আস্থা হারায়নি দল। ফের দায়িত্ব দিয়ে বিধানসভার ময়দানে নামাল তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে।চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছন দেবাংশু। তাঁকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই মঞ্চ থেকেই আগামী পাঁচ বছরের পরিকল্পনার রূপরেখাও স্পষ্ট করেন তিনি। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়েই ‘নতুন চুঁচুড়া’ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।চুঁচুড়ায় পৌঁছতেই বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান দেবাংশু। তিনি বলেন, “চুঁচুড়ার মানুষ যথেষ্ট সচেতন। তাঁরা যেমন চুঁচুড়াকে দেখতে চান, সেই প্রত্যাশা পূরণে আমি দলীয় নেতৃত্ব ও স্থানীয়দের সঙ্গে নিয়েই কাজ করব।”অন্যদিকে, এই কেন্দ্রে টিকিট না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অসিত মজুমদার। হতাশা লুকোতে না পেরে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “রাজনীতি আর করব না। আপাতত রাজনীতি থেকে বিশ্রাম নিচ্ছি।” তাঁর এই মন্তব্যে চুঁচুড়ার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
হুগলি
৮০তম স্বাধীনতা দিবসে গৌরহাটিতে সমাজসেবার বার্তা, ২০টি পরিবারের আজীবন দায়িত্ব শ্রীজীব মাইতির!
স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরহাটি সেবায়ন সংঘের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব মাইতির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি এলাকার ২০টি দুস্থ পরিবারের আজীবন দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীজীব মাইতি। তাঁর প্রয়াত পিতা স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড
পশ্চিমবঙ্গ
জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেলেও দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। বুধবার হুগলি প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘কারাগারের অন্তরালে ২০ দিন’।বইটিতে তিনি জেলে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা, গ্রেফতারের ঘটনাপ্রবাহ, কারাজীবনের বিভিন্ন মুহূর্ত এবং সেই সময়ের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসিত মজুমদার বলেন, দীর্ঘ রাজনৈতিক
হুগলি
চণ্ডীতলায় উত্তেজনা, বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
চণ্ডীতলায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিক্ষোভকারীদের একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিল মাথায় লাগায় আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময়ের জন্য মাটিতে পড়ে যান। পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ