মেক্সিকো : ২ দক্ষিণ আফ্রিকা : ০
নিজস্ব সংবাদদাতা : ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনটি লাল কার্ড—এমন দৃশ্য বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে কার্যত বিরল। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা।ম্যাচের শুরুতেই দক্ষিণ আফ্রিকার সিথোল লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও এক খেলোয়াড়কে হারায় আফ্রিকার প্রতিনিধিরা। ফলে ম্যাচের বড় একটা সময় দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯ জন ফুটবলার নিয়ে খেলতে হয়।পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে। মেক্সিকোর রবার্তো আলভারাদোর সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার জোয়ানে। ঘটনাটির পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর পরামর্শে রেফারি মাঠের পাশের মনিটরে গিয়ে রিপ্লে দেখেন। ফুটেজ পর্যালোচনার পর তিনি সিদ্ধান্তে পৌঁছান যে জোয়ানে ইচ্ছাকৃতভাবে হাত চালিয়ে আলভারাদোর মুখে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠানো হয়।

এর ফলে ম্যাচের বাকি সময় মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে লড়াই চালাতে হয় দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ২-০ গোলে জয় তুলে নেয় স্বাগতিক মেক্সিকো।পরিসংখ্যান বলছে, ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল ও নেদারল্যান্ডসের বিতর্কিত শেষ ষোলোর ম্যাচের পর এবারই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হলো। তবে মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি আরও একটি কারণে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের ৮৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখার সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

ফলে ম্যাচের ফলাফলের চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে মাঠের শৃঙ্খলা, রেফারিং সিদ্ধান্ত এবং লাল কার্ডের বিতর্ক নিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই এমন উত্তপ্ত পরিস্থিতি নিঃসন্দেহে টুর্নামেন্টের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল।