Skip to content

শিরোপার বার্তা দিল জার্মানি, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৭ গোলের জয়!

জার্মানি ৭ কুরাসাও ১

নিজস্ব সংবাদদাতা : হিউস্টনে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই নিজেদের শক্তির পরিচয় দিল জার্মানি। নবাগত কুরাকাওয়ের বিরুদ্ধে দুরন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ৭-১ গোলে বড় ব্যবধানে জয় তুলে নিল জার্মান শিবির। ম্যাচে জোড়া গোল করে নজর কাড়েন কাই হাভার্টজ।ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ দেখাতে থাকে জার্মানি। ষষ্ঠ মিনিটেই ফ্লোরিয়ান উইর্টজের নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স নেমেচা। তবে ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে কুরাকাও।

No photo description available.

সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। ৩৮তম মিনিটে কর্নার থেকে নিকো শ্লোটারবেকের শক্তিশালী হেডে ফের এগিয়ে যায় ইউরোপের শক্তিধর দলটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সের ভিতরে নেমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।

No photo description available.

দ্বিতীয়ার্ধ শুরু হতেই জার্মানির আক্রমণের ঝড় আরও তীব্র হয়। জোশুয়া কিমিচের বাড়ানো বল থেকে জামাল মুসিয়ালা গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-১ করেন। এরপর বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের রূপই বদলে দেন ডেনিজ উন্দাভ। ৬৮তম মিনিটে নাথানিয়েল ব্রাউনের গোলে সহায়তা করার পর ৭৮তম মিনিটে নিজেও গোলের খাতা খুলে ফেলেন তিনি।

May be an image of football, soccer, cleats and text that says 'MUSIALA 10'

ম্যাচের শেষদিকে কুরাকাওয়ের রক্ষণ সম্পূর্ণ ভেঙে পড়ে। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করে জার্মানির ৭-১ ব্যবধান নিশ্চিত করেন হাভার্টজ।বিশ্বকাপ অভিযান শুরুতেই এমন দুর্দান্ত জয়ে জার্মানি স্পষ্ট বার্তা দিল প্রতিদ্বন্দ্বীদের— শিরোপার লড়াইয়ে তারা অন্যতম শক্তিশালী দাবিদার। অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামা কুরাকাওকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হল উদ্বোধনী ম্যাচেই।

Latest