এসএফআই-এর সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন পশ্চিম মেদিনীপুরের পাঁচ প্রতিনিধি!

এসএফআই-এর সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন পশ্চিম মেদিনীপুরের পাঁচ প্রতিনিধি!

নিজস্ব সংবাদদাতা : ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর অষ্টাদশ সর্বভারতীয় সম্মেলনে পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধিত্ব করবেন পাঁচজন প্রতিনিধি। দক্ষিণ ভারতের কেরালা'র কোঝিকোড়ে(কালিকট) অনুষ্ঠিত হবে এই সম্মেলন। মঙ্গলবার কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দিলেন পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি।তাঁরা সঙ্গে নিলেন সম্প্রতি সংগঠনে আয়োজিত কেশপুর থেকে শালবনী শহীদ স্মরণ পদযাত্রায় শহীদ জুলফাই মল্লিক এবং শহীদ তিলক টুডুর পরিবার থেকে দেওয়া লাল রঙের তারকা খচিত এবং স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র লেখা সংগঠনের পতাকা।এই প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক রণিত বেরা, সম্পাদক সুকুমার মাঝি,জেলা সম্পাদকমন্ডলীর তিন সদস্য কৃষ্ণেন্দু পাঠক, সুচরিতা দাস,শাঁওলি দত্ত। প্রতিনিধিদের যাত্রা শুরুর পূর্বে সংগঠনের জেলা কার্যালয়ে দীনেশ মজুমদার স্মৃতি ভবনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন নেতৃত্ব সুকুমার আচার্য, গোপাল প্রামাণিক,কুন্দন গোপ, প্রসেনজিৎ মুদি,সৃজিতা দে বক্সী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n