সরকারি প্রকল্পের টাকায় অনিয়মের অভিযোগ, নতুন মামলায় শোন অ্যারেস্ট অজিত মাইতি!

সরকারি প্রকল্পের টাকায় অনিয়মের অভিযোগ, নতুন মামলায় শোন অ্যারেস্ট অজিত মাইতি!

সেখ ওয়ারেশ আলী : সরকারি প্রকল্পের বরাদ্দ অর্থ সম্পূর্ণভাবে কাজে না লাগিয়ে কমিশন নেওয়ার অভিযোগ উঠল পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে খড়গপুর লোকাল থানায় দায়ের হওয়া মামলায় ইতিমধ্যেই জেল হেফাজতে থাকা অজিত মাইতিকে সোমবার ‘শোন অ্যারেস্ট’ করল পুলিশ।পুলিশের অভিযোগ, সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পুরোটা কাজে ব্যবহার না করে একটি বড় অংশ কমিশন হিসেবে নেওয়া হত। পুলিশের দাবি, কোনও কোনও ক্ষেত্রে কমিশনের পরিমাণ প্রায় ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই অভিযোগের ভিত্তিতে খড়গপুর লোকাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।সোমবার অজিত মাইতিকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। সেখানেই নতুন মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়।

শুনানি শেষে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।এদিন পুলিশ অজিত মাইতিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি। তবে তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অজিত মাইতি। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে।উল্লেখ্য, এর আগেও একটি চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলায় খড়গপুর লোকাল থানার পুলিশ অজিত মাইতিকে গ্রেফতার করেছিল। ওই মামলার তদন্তে তাঁর শ্যালকের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছিল পুলিশ।এবার সরকারি প্রকল্পের বরাদ্দ অর্থ সংক্রান্ত অভিযোগে নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’ হওয়ায় অজিত মাইতির বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া আরও জটিল হল। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা, তা তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়াতেই স্পষ্ট হবে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n