নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড!
জেন-জি আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে খবর। তাতেও উত্তেজনা কমেনি দেশজুড়ে। ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবনে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আর এবার সেই আগুনে পুড়ে মৃত্যু হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর। জানা গিয়েছে, এদিন আগুনে পুড়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জ্যালানাথ খনালের স্ত্রী রবী লক্ষ্মী চিত্রকারের মৃত্যু হয়েছে। তাঁদের দাল্
নিজস্ব সংবাদদাতা : জেন-জি আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে খবর। তাতেও উত্তেজনা কমেনি দেশজুড়ে। ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবনে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

আর এবার সেই আগুনে পুড়ে মৃত্যু হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর। জানা গিয়েছে, এদিন আগুনে পুড়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জ্যালানাথ খনালের স্ত্রী রবী লক্ষ্মী চিত্রকারের মৃত্যু হয়েছে। তাঁদের দাল্লুর বাসভবনে অগ্নিসংযোগের ফলে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। তাঁর পরিবারের সদস্যরা জানান যে, রবী লক্ষ্মী চিত্রকারকে জরুরি ভিত্তিতে কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি জীবন যুদ্ধে হার মানেন।নেপাল সরকার সামাজিক সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করলেও মঙ্গলবার জেন-জি বিক্ষোভ থামেনি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ এবং সরকারের পতনের দাবি জানিয়ে রাস্তায় নামেন এদিন সকাল থেকেই। এদিকে গত দিনে আরও দু’জন বিক্ষোভকারীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২২ হয়েছে এবং ৩০০-র বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর।
সম্পর্কিত খবর
প্রযুক্তি
লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী
বিশ্ব
গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি