Skip to content

গ্যাস সংকটে ধাক্কা মেদিনীপুরের মিষ্টান্ন শিল্পে, বন্ধ হওয়ার আশঙ্কায় বহু দোকান!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এলপিজি গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত গোটা দেশ ও রাজ্য। তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে Medinipur শহরের মিষ্টান্ন শিল্পেও। পর্যাপ্ত Liquefied Petroleum Gas (LPG) সরবরাহ না থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন শহরের মিষ্টান্ন ব্যবসায়ীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দ্রুত সমাধান না হলে বহু মিষ্টির দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, গতকাল থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ মিলছে না। ফলে অনেক দোকানেই স্বাভাবিকভাবে মিষ্টি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বাধ্য হয়ে অনেকেই বেশি দামে বিভিন্ন জায়গা থেকে গ্যাস সংগ্রহ করে কোনওরকমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর জেরেই বাজারে গ্যাসের কালোবাজারির অভিযোগও উঠতে শুরু করেছে।

মিষ্টান্ন ব্যবসায়ীদের দাবি, এই সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তার সরাসরি প্রভাব পড়বে বাজারে মিষ্টির জোগানে। পাশাপাশি গ্যাসের অভাব ও বাড়তি খরচের কারণে খুব শিগগিরই মিষ্টির দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে অনেক জায়গায় ইতিমধ্যেই ক্রেতাদের পছন্দের মিষ্টি পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা—সকলেই দ্রুত সমস্যার সমাধান চান। ব্যবসায়ীদের বক্তব্য, অবিলম্বে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না করা হলে মেদিনীপুর শহরের মিষ্টির বাজারে বড়সড় সংকট তৈরি হওয়া সময়ের অপেক্ষা মাত্র।

Latest