মেদিনীপুর 22° 🌧️ · AQI 171 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ, ২৮ মার্চ উদ্বোধনী লড়াই বেঙ্গালুরু–হায়দরাবাদ!

আসন্ন আইপিএল মরসুমের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এই T–২০ প্রতিযোগিতা। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বাকি সূচি প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে। সূচি অনুযায়ী, ২৮ মার্চ বেঙ্গালুরুতে বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়া

আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ, ২৮ মার্চ উদ্বোধনী লড়াই বেঙ্গালুরু–হায়দরাবাদ!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন আইপিএল মরসুমের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এই T–২০ প্রতিযোগিতা। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বাকি সূচি প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে। সূচি অনুযায়ী, ২৮ মার্চ বেঙ্গালুরুতে বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামছে কলকাতা। ২৯ মার্চ মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে কলকাতা—দুটি ম্যাচই ইডেনে। প্রথম পর্যায়ের সূচি অনুযায়ী প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। কলকাতার প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিই ঘরের মাঠে। ফলে পশ্চিমবঙ্গে ভোটের সময় কলকাতাকে বাইরে খেলতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রথম ২০ ম্যাচের সূচি:
২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)
২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)
৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)
৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)
১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)
২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)
৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)
৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাত বনাম রাজস্থান (অহমদাবাদ)
৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)
৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)
৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)
৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)
৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)
১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)
১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)
১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে