Skip to content

১৫ বছরের উন্নয়নকে সামনে রেখে গোবিন্দপুরে ঘরে ঘরে প্রচারে ঘাটাল বিধানসভায় প্রার্থী শ্যামলী সর্দ্দার!

সুমন মণ্ডল : রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই ঘরে ঘরে নির্বাচনী জনসংযোগে নেমেছেন ঘাটাল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দ্দার। ঘাটাল বিধানসভা কেন্দ্রের সুলতানপুর অঞ্চলের অন্তর্গত গোবিন্দপুর বুথে জোরকদমে চলছে তাঁর প্রচার অভিযান।তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শ্যামলী সর্দ্দার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। প্রচারের মূল বার্তায় উঠে আসছে রাজ্য সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জনকল্যাণমূলক উদ্যোগ এবং এলাকার পরিকাঠামোগত পরিবর্তনের চিত্র।

জনসংযোগের সময় তিনি শুধু উন্নয়নের বার্তাই তুলে ধরছেন না, পাশাপাশি এলাকার মানুষের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথাও মন দিয়ে শুনছেন। তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মী ও সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় গোবিন্দপুর বুথের প্রচার কর্মসূচি ইতিমধ্যেই বেশ গতি পেয়েছে।

ভোটের আগে এই নিবিড় জনসংযোগে স্থানীয় মানুষের সাড়াও যথেষ্ট ইতিবাচক বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Latest