প্ল্যাটফর্মের বাইরেই ‘প্রতিবন্ধী কামরা’! হাওড়ায় চরম ভোগান্তি বিশেষভাবে সক্ষম যাত্রীদের!
হাওড়া স্টেশনে ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী পরিষেবা। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন দুই দৃষ্টিহীন যাত্রী। তাঁদের দাবি, এর ফলে ওই কামরায় উঠতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।অভিযোগকারী বিশ্বজিৎ ঘোষ, যিনি সম্পূর্ণ দৃষ্টিহীন এবং রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির প্রাক্তন অধ্যক্ষ, জানান— মঙ্গলবার তাঁর এক দৃষ্টিহীন সঙ্গীকে নিয়ে কুলিক এক্সপ্রেসে রামপুরহাট যাওয়ার জন্য হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাট
নিজস্ব সংবাদদাতা : হাওড়া স্টেশনে ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী পরিষেবা। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন দুই দৃষ্টিহীন যাত্রী। তাঁদের দাবি, এর ফলে ওই কামরায় উঠতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।অভিযোগকারী বিশ্বজিৎ ঘোষ, যিনি সম্পূর্ণ দৃষ্টিহীন এবং রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির প্রাক্তন অধ্যক্ষ, জানান— মঙ্গলবার তাঁর এক দৃষ্টিহীন সঙ্গীকে নিয়ে কুলিক এক্সপ্রেসে রামপুরহাট যাওয়ার জন্য হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছন। সেখানে বিশেষভাবে সক্ষমদের কামরা কোথায় জানতে চাইলে তাঁদের বলা হয়, সেটি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে রয়েছে।বিশ্বজিতের কথায়, “হেঁটে হেঁটে শেষ প্রান্তে গিয়ে দেখি কামরাটি প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়িয়ে আছে। কীভাবে উঠব বুঝতে পারছিলাম না। দুই কামরার মাঝে কোনও ভেস্টিবিউলও ছিল না। শেষে কয়েক জন যাত্রীর সাহায্যে প্ল্যাটফর্ম থেকে নেমে কোনওরকমে উঠতে হয়।”তিনি আরও জানান, শুধু তাঁরাই নন, এ দিন আরও কয়েক জন বিশেষভাবে সক্ষম যাত্রী একই সমস্যার মুখে পড়েন। অভিযোগ, ওই নির্দিষ্ট কামরার ভিতরে গিয়ে দেখা যায় সাধারণ যাত্রীরাও সেখানে বসে রয়েছেন, যা নিয়মবিরুদ্ধ।ঘটনার পর বিষয়টি হাওড়া স্টেশনের কর্তব্যরত আধিকারিকদের জানানো হয়েছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “রেল কখনওই এমন ঘটনা সমর্থন করে না। আমার কাছে এখনও এই বিষয়ে নির্দিষ্ট তথ্য আসেনি। তবে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় খোঁজখবর করা হবে এবং দরকারে ব্যবস্থা নেওয়া হবে।”রেলের এক আধিকারিক জানিয়েছেন, বিশেষভাবে সক্ষমদের কামরায় সাধারণ যাত্রীদের বসার কোনও অনুমতি নেই। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে আরপিএফের নজরদারি আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে— বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সংরক্ষিত পরিষেবায় কেন এমন অব্যবস্থা? যাত্রীদের দাবি, অবিলম্বে এই বিষয়ে কড়া নজরদারি ও স্থায়ী সমাধান প্রয়োজন।
সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের