পশ্চিম মেদিনীপুরে ১৭৯১টি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান,চেক বিতরণে জেলা পুলিশ

পশ্চিম মেদিনীপুরে ১৭৯১টি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান,চেক বিতরণে জেলা পুলিশ

সেখ ওয়ারেশ আলী:দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত আর্থিক অনুদান তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার জেলা পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২০টি থানার অন্তর্গত মোট ১৭৯১টি দুর্গাপুজো কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানার মাধ্যমে পুজো কমিটিগুলির কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।এদিন পশ্চিম মেদিনীপুরের পাঁচটি থানার পুজো কমিটিগুলির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার, বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, বিশিষ্ট সমাজসেবী সৌমেন তেওয়ারি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।রাজ্য সরকারের এই আর্থিক সহায়তায় খুশি পুজো কমিটিগুলি। পুজোর প্রস্তুতি ও আয়োজনের ক্ষেত্রে এই অনুদান বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন থানার মাধ্যমে নির্ধারিত পুজো কমিটিগুলির হাতে অনুদানের চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষিত আর্থিক অনুদান জেলার বিভিন্ন থানার মাধ্যমে পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে জেলার দুর্গাপুজোর আয়োজন আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা জেলার পুজো উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে। অনুদান বিতরণের মাধ্যমে পুজো কমিটিগুলির পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তাদের একাংশ।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n