কলকাতায় ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, পথে নামলেন হাজারো মানুষ!

কলকাতায় ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, পথে নামলেন হাজারো মানুষ!

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসের আবহে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে সোমবার, ১০ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ তিরঙ্গা যাত্রা। গোষ্ঠ পাল সরণি থেকে শুরু হয়ে এই পদযাত্রা পৌঁছয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটে।এই বর্ণাঢ্য পদযাত্রায় রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু মানুষ এই যাত্রায় সামিল হন। শহরের রাজপথে তিরঙ্গার উপস্থিতিতে তৈরি হয় দেশাত্মবোধের আবহ।

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবসের আগে প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই তিরঙ্গা যাত্রার অন্যতম লক্ষ্য। হাজারো মানুষের অংশগ্রহণে এদিনের কর্মসূচি কার্যত জনসমাগমে পরিণত হয়।