Skip to content

আইআইআইটি কল্যাণীর অতিরিক্ত দায়িত্ব নিলেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী!

নিজস্ব প্রতিনিধি:আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী-র ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে যুক্ত হলেন তিনি।জাতীয় গুরুত্বসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আইআইআইটি কল্যাণী তথ্যপ্রযুক্তি শিক্ষা, অত্যাধুনিক গবেষণা, উদ্ভাবন এবং শিল্পক্ষেত্রের সঙ্গে কার্যকর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে। নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক চক্রবর্তী শিক্ষক, আধিকারিক, কর্মচারী, গবেষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন, গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ প্রতিষ্ঠান গঠনের রূপরেখা তুলে ধরেন।অধ্যাপক চক্রবর্তীর নেতৃত্বে আইআইআইটি কল্যাণী নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল। একইসঙ্গে আইআইটি খড়গপুর পরিবারও তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।আইআইটি খড়গপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক সুমন চক্রবর্তীর দূরদর্শী নেতৃত্বে আইআইআইটি কল্যাণী যেমন নতুন সাফল্যের দিশা পাবে, তেমনই তিনি দক্ষতার সঙ্গে আইআইটি খড়গপুরের উন্নয়ন ও অগ্রগতির ধারাকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে তাদের প্রত্যাশা।

Latest